জয় বাংলা স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে যোগ দিতে দলে দলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

রাজধানী ও বাইরে থেকে শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন তারা।

যুবলীগ নেতা-কর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হয়েছে।

সমাবেশ থেকে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হবে। এতে দুপুর আড়াইটায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সমাবেশে এসে উপস্থিত হয়েছেন।

সংগঠনটির নেতা প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দীনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে বিশাল একটি মিছিল এসেছে সমাবেশস্থলে।

এ মিছিলের এক কর্মী বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে আমরা ট্রেনে রওনা দিয়েছি। তিন হাজারের বেশি নেতা-কর্মী মিলে আমরা এসেছি।

যুব মহাসমাবেশে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে উদ্যান সংলগ্ন সুপ্রিম কোর্টের সামনে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউনুস বলেন, সকাল থেকে নেতা-কর্মীর আসা শুরু করেছেন। বেলা যত বাড়ছে, নেতা-কর্মীদের চাপ তত বাড়ছে।

বর্ণিল পোশাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায় যুবলীগ নেতা-কর্মীদের। অনেককে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করতে দেখা গেছে।

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026
img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026