© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যবসায়ীকে বিয়ে করলেন ট্রাম্পকন্যা

শেয়ার করুন:
ব্যবসায়ীকে বিয়ে করলেন ট্রাম্পকন্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ১৪ নভেম্বর, ২০২২
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ কন্যা টিফানি ট্রাম্প বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম মাইকেল বুলোস। তিনি মাইকেল লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গত শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মার-এ-লাগো ক্লাবে টিফানি-মাইকেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ক্লাবটির মালিক ট্রাম্প। মাইকেল বয়সে টিফানির চেয়ে চার বছরের ছোট। মাইকেলের বয়স ২৫ বছর আর টিফানির ২৯।

বিয়ের এই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প, তাঁর সন্তান ইভাঙ্কা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, ব্যারন ট্রাম্প উপস্থিত ছিলেন।

টিফানির সঙ্গে মাইকেলের দেখা হয় ২০১৮ সালে। মাইকেল তখন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পড়তেন। আর টিফানি অবকাশ কাটাতে ইউরোপে গিয়েছিলেন। সে সময়ই তাদের সম্পর্কের সূত্রপাত।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, মাইকেল লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী। তার পরিবার বহু বিলিয়ন ডলারের কোম্পানির মালিক। ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে ২০২১ সালের জানুয়ারিতে মাইকেলের সঙ্গে বাগদান সেরেছিলেন টিফানি।

টিফানির মা অভিনেত্রী মার্লা ম্যাপলস। তিনি ট্রাম্পের সাবেক স্ত্রী। ট্রাম্প-মার্লার বিয়ে হয় ১৯৯৩ সালে। বিচ্ছেদ ১৯৯৯ সালে। বিয়ের অনুষ্ঠানে মার্লা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন