© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে যা বলছেন ওবায়দুল কাদের

শেয়ার করুন:
এমদাদুল হক, মোবাইল জার্নালিস্ট
১০:০৫ পিএম | ১৬ নভেম্বর, ২০২২
গণমাধ্যমের কাছে নিজেদের প্রাপ্য কাভারেজটুকু প্রত্যাশা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য সভায় তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমি আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এসেছেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিও (প্রাপ্য) কাভারেজ চাই। আমরা বেশি চাই না। যা আছে আমাদের সেটুকুই দেন। আমরা আমাদের ডিওটা চাই।'

মন্তব্য করুন