এবার কত টাকা বাড়লো তেল-চিনির দাম? বাজার থেকে সরাসরি..

বাজারে দুটি নিত্যপণ্যের দাম একসঙ্গে অনেকটাই বাড়ল। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা এবং চিনি কেজিতে ১৩ টাকা বেড়েছে। এর বাইরে সরকার খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় যে আটা বিক্রি করে, তার দাম কেজিপ্রতি ৬ টাকা বাড়িয়েছে। 

এ মূল্যবৃদ্ধি আগে থেকেই সংকটে থাকা মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে। কারণ, বাজারে এখন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও নিত্যব্যবহার্য পণ্যের দাম ব্যাপক চড়া। সর্বশেষ ১৫ দিনে বাজারে আটা, ময়দা ও মসুর ডালের দাম বেড়েছে। এখন বাড়ল তেল ও চিনির দাম। চালের দাম কমেনি বললেই চলে। তবে কমেছে মুরগি ও ডিমের দাম, যদিও তা স্বাভাবিকের চেয়ে এখনো অনেক বেশি। 

তেল ও চিনি বিপণনকারী কোম্পানিগুলো গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সম্মতি নিয়ে নতুন দাম ঘোষণা করে। গতকাল থেকেই এ দর কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী সয়াবিন তেলের এক লিটারের বোতল ১৭৮ টাকার বদলে ১৯০, পাঁচ লিটার ৮৮০ টাকার বদলে ৯২৫ এবং এক লিটার খোলা সয়াবিন ১৫৮ টাকার বদলে ১৭২ টাকায় বিক্রি হবে। পাম তেল পাওয়া যাবে ১২১ টাকা লিটারে। চিনি এক কেজির প্যাকেট বিক্রি হবে ১০৮ টাকা, যা এত দিন ছিল ৯৫ টাকা। খোলা চিনি পাওয়া যাবে ১০২ টাকায়। এর মানে, চিনির নির্ধারিত দর শতক ছাড়াল।

Share this news on:

সর্বশেষ

img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026