ইকুয়েডরের কাছে হেরে স্বাগতিকদের বিশ্বকাপ শুরু

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে আজ (২০ নভেম্বর) শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। কাতারের মাটিতে গড়াল ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হয় ইকুয়েডর-কাতার।

ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দল ইকুয়েডর। প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যায় কাতার।

ইকুয়েডরের পক্ষে দুটি গোল করেন অধিনায়ক এনের ভ্যালেন্সিয়া।

শক্তিমত্তার বিবেচনায় দুই দলের তেমন পার্থক্য ছিলো না। ইকুয়েডর যেখানে ৪৪ তম অবস্থানে, সেখানে এশিয়ান চ্যাম্পিয়ন এবং আয়োজক দেশ কাতারের অবস্থান ৫০-এ। ফলে উদ্বোধনী ম্যাচে 'এ' গ্রুপের দুই দলের খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় ছিল দর্শকরা।

তবে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামা কাতার নিজেদের দর্শকদের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বল দখলে খুব বেশি পার্থক্য না থাকলেও আক্রমণে বেশ দুর্বল ছিল স্বাগতিকরা।

অন্যদিকে ইকুয়েডর ম্যাচের শুরু থেকে আক্রমণে ছিল দারুণ সফল। ম্যাচের ৫ ম মিনিটে তো গোল পেয়েই গিয়েছিল লাতিন আমেরিকার দেশটি। তবে অধিনায়ক ভ্যালেন্সিয়ার সেই গোল ভিএআরে দেখে অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইকুয়েডরকে। ম্যাচের ১৫ মিনিটে কাতার গোলরক্ষক ইকুয়েডরের এই অধিনায়ককে ডি বক্সের মধ্যেই ফাউল করলে পেনাল্টি পায় লাতিন আমেরিকার দলটি।

স্পট কিক থেকে বল জালে জড়াতে কোনো ভুলই করেননি ভ্যালেন্সিয়া। ম্যাচের ২য় গোলটি ইকুয়েডর আদায় করে ম্যাচের ৩১তম মিনিটে। প্রিকাইডোর ক্রস থেকে দারুণ হেডে বল জালে জড়ান ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধ্বে এলোমেলো খেলায় গোল শূন্যভাবে শেষ হয়। ২-০গোলে জিতে ইকুয়েডর তাদের বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করলো!

Share this news on:

সর্বশেষ

img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026