মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ২১০ বছরে ১৯ বিয়ে

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে ২১০ বছরে ১৯টি বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) সর্বশেষ বিয়ে হয় প্রেসিডেন্ট বাইডেনের নাতনি নাওমি-পিটারের। এ বিয়েতেও জমকালো আয়োজনে সেজেছিল হোয়াইট হাউস। 

১৮১২ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। নাওমি-পিটারের বিয়ে সেই তালিকায় ১৯তম সংযোজন। তবে এই প্রথম কোনও প্রেসিডেন্টের নাতনির বিয়ের সাক্ষী হলো এই ভবন। বরের নাম পিটার নিয়াল। নিজের ৮০তম জন্মদিন উদযাপনের চেয়েও এদিন হোয়াইট হাউজকে বিয়ের সাজে সাজানো নিয়ে বেশি ব্যস্ত ছিলেন বাইডেন ও তার প্রশাসন।

প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা। বয়স ২৮ বছর। নাওমি একজন আইনজীবী। আর তার স্বামী পিটারও আইন পেশায় রয়েছেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী। পিটারের বয়স ২৫ বছর। গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন নাওমি ও পিটার।

জুলাই মাসে করা একটি টুইটে নাওমি প্রথম জানিয়েছিলেন যে হোয়াইট হাউস চত্বরেই বিয়ে করতে চলেছেন তারা। লিখেছিলেন, ‘‘কোথায় বিয়ে করতে চলেছি শেষ পর্যন্ত তা ঠিক করে ফেলেছি আমরা...সাউথ লন-ই সেই জায়গা! উৎসাহ ধরে রাখতে পারছি না আর।’’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজেই বিয়ে সেরেছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ১৮৮৫ থেকে ১৮৮৯ এবং ১৮৯৩ থেকে ১৮৯৭ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
৪৭ বছর বয়সে প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউজে প্রবেশের সময় গ্রোভার ক্লিভল্যান্ড অবিবাহিত হয়েছেন। এর দুই বছর পর তিনি ফ্রান্সিস ফলসমকে বিয়ে করেন। তাদের বিয়ে সম্পন্ন হয় হোয়াইট হাউজের ব্লু রুমে। সেসময় ফ্রান্সিসের বয়স ছিল মাত্র ২১ বছর।

Share this news on:

সর্বশেষ

img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026
img
খুলনার জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান Feb 02, 2026
img
৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার Feb 02, 2026
img
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু Feb 02, 2026
img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেব! Feb 02, 2026
img

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড Feb 02, 2026
img
রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিং-এ যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! Feb 02, 2026
img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026