ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে ভারত। আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে টাইগাররা। সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে রোহিত শর্মারা।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল। ওই সিরিজে ছুটিতে থাকা সাকিব আল হাসান তবে ভারতের বিপক্ষে দলে ফিরেছেন। তার সঙ্গে ইয়াসির আলী রাব্বিকেও ফেরানো হয়েছে। সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

সিরিজের শেষ দুটি ওয়ানডে ৭ ও ১০ ডিসেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর শেষ ওয়ানডে খেলবে দুই দল। দিবারাত্রির তিনটি ম্যাচই শুরু হবে বেলা ১২টায়।

চট্টগ্রামেই প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

Share this news on:

সর্বশেষ

img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026
img
বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের Feb 01, 2026
ঈদে দর্শকের জন্য অ্যাকশন উপহার Feb 01, 2026
বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্য Feb 01, 2026
নির্বাচন ভবনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতের প্রতিনিধিদল Feb 01, 2026
img
শাকিব খানের প্রিন্সের অফিসিয়াল মোশন পোস্টার প্রকাশ Feb 01, 2026
img
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান Feb 01, 2026
img
রামচরণের ঘরে যমজ সন্তান, এবার কি ঠাকুরদা চিরঞ্জীবীর ‘বংশপ্রদীপে’র স্বপ্নপূরণ হল? Feb 01, 2026
img
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে ঢাকা Feb 01, 2026
img
‘মারদানি থ্রি’ দিয়ে রানি মুখার্জির কামব্যাক Feb 01, 2026
img
দুধ দিয়ে গোসল করে আ. লীগ কর্মীর বিএনপিতে যোগদান Feb 01, 2026