© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে ফিরেছেন রওশন এরশাদ

শেয়ার করুন:
দেশে ফিরেছেন রওশন এরশাদ

সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ পিএম | ২৭ নভেম্বর, ২০২২
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি।

রওশন এরশাদের প্রেস উইংয়ের সদস্য কাজী লুৎফুল কবীর জানান, ‘ম্যাডামকে বহনকারী প্লেনটি দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে কিছুক্ষণ পরে তিনি বের হবেন।’

তার সাথে রয়েছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পূত্রবধু মাহিমা সাদ।

মন্তব্য করুন