যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে কাভার্ডভ্যান, নিহত ৫

ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের যশোরের মনিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় হোটেলের মালিক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মনিরামপুরের ব্যাগারিতলা বাজারে আবু তালেবের খাবারের হোটেলে ট্রাক ঢুকে পড়লে তারা নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আবু তালেবের হোটেলের ভেতরে ঢুকে যায়। এ সময় হোটেলে নাস্তা করার সময় স্থানীয় টুনিয়াঘরা গ্রামের শামসুর রহমান (৬২), তহিদুল ইসলাম (২৫), হাবিবুর রহমান পঁচা (৫৫), তার ছেলে তৌহিদুর রহমান (৮) ও জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ৩ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে উভয়পাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে।

খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন পলাশ, সহকারী ভূমি কমিশনার আলী হাসান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Share this news on:

সর্বশেষ

img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026