বিএনপি কার্যালয় থেকে রিজভী আটক
ছবি: সংগৃহীত
০৫:৫৪ পিএম | ০৭ ডিসেম্বর, ২০২২
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় কার্যালয় থেকে অর্ধশত নেতাকর্মীকে তুলে নেওয়া হয়েছে দাবি বিএনপির। এদিকে পুলিশের একটি দল বিএনপি কার্যালয়ে ঢুকে পড়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৫টা ৬ মিনিটে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার ডিবির মতিঝিল বিভাগের একটি ইউনিটসহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করেন।
এদিকে কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাবার বুলেটে বিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার নাম মকবুল বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দেখা হয়েছে।