স্পিকারের কাছে আজ পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির ৬ এমপি
সংগৃহীত
০৯:০৭ এএম | ১১ ডিসেম্বর, ২০২২
স্পিকারের কাছে আজ বিএনপি দলীয় ছয় সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেবেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ অস্ট্রেলিয়ায় থাকায় তিনি আপাতত পদত্যাগপত্র জমা দিতে পারছেন না।
শনিবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স জানান, রোববার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ছয়জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।
এর আগে, শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এ সময় বিএনপির সংসদ সদস্যরা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন।