প্রমাণ নিয়ে আসুক, না হলে মামলা করবো: কাদের
০৮:১৯ পিএম | ১৮ ডিসেম্বর, ২০২২
বিএনপি অফিসে হামলার ক্ষয়ক্ষতির অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা লুটপাট করেছে এই তথ্য প্রমাণ নিয়ে আসুক, না হলে মামলা করবো। এটি বাজে অভিযোগ, তারা প্রলাপ বকছে।
রোববার ( ১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির ২য় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১০ ডিসেম্বর তাদেন রেজাল্ট অশ্বডিম্ব, বেপরোয়া হয়ে আবোল তাবোল বকছে। গায়ে পড়ে ঝগড়া করছে৷ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, শিকার হয়। শুভবোধের জন্য তাদের ধন্যবাদ।