© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সজীব ওয়াজেদ জয়কে আ. লীগের সম্মেলনে আমন্ত্রণ

শেয়ার করুন:
সজীব ওয়াজেদ জয়কে আ. লীগের সম্মেলনে আমন্ত্রণ
মোজো ডেস্ক
১১:২৪ পিএম | ২২ ডিসেম্বর, ২০২২
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ গ্রহণের জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমন্ত্রণ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ আমন্ত্রণ জানানো হয়।

গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় যোগ দিতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি সজীব ওয়াজেদ জয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের জাতীয় সম্মেলনে অংশ গ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানান।

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ২৪ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন শুরু হবে। এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে সজীব ওয়াজেদ জয়ের।

মন্তব্য করুন