© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন

শেয়ার করুন:
আ.লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন
মোজো ডেস্ক
১০:৫২ এএম | ২৪ ডিসেম্বর, ২০২২
উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’এ স্লোগানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

এ সময় মিছিল ও সরকারের উন্নয়নের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকাগুলো।গায়ে লাল সবুজের টিশার্ট ও মাথায় ক্যাপ পড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের আসতে দেখা গেছে।

এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে ১১টি উপকমিটি কাজ করছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

উদ্বোধনের আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি।সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নেতাকর্মীরা।

মন্তব্য করুন