© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ.লীগের জাতীয় সম্মেলন: নেতৃত্ব নির্বাচনে শুরু দ্বিতীয় অধিবেশন

শেয়ার করুন:
আ.লীগের জাতীয় সম্মেলন: নেতৃত্ব নির্বাচনে শুরু দ্বিতীয় অধিবেশন
মোজো ডেস্ক
০৩:২৫ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২২
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার বিকাল তিনটায় শুরু হওয়া এই অধিবেশনের মূল আকর্ষণ দলের নেতৃত্ব নির্বাচন।

দেশীয় আর বৈশ্বিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জিং এক সময়ে পরপর তিন মেয়াদে ক্ষমতায় থাকা দেশের প্রাচীন দল আওয়ামী লীগের জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হচ্ছে।

এক্ষেত্রে শেখ হাসিনাকে সভাপতি ধরে নিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে কে বসতে চলেছেন তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রায় সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে দলের আর্থিক রিপোর্ট, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ঘোষণাপত্র সংশোধনীর প্রস্তাব ও পাস শেষে সমাপনী বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বর্তমান কমিটি বিলুপ্ত করা হবে।

অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোট পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার ও দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। তার সঙ্গে আছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য মসিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কাউন্সিলররা প্রথমে সভাপতি পরে সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। পরে দলীয় সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্য, সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম ঘোষনা করে অধিবেশনে পাসের জন্য প্রস্তাব করবেন। পরে দলের সভাপতিমণ্ডলীর সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করার গঠনতান্ত্রিক বিধান রয়েছে।

মন্তব্য করুন