© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দশমবারের মতো আ.লীগ সভাপতি শেখ হাসিনা

শেয়ার করুন:
দশমবারের মতো আ.লীগ সভাপতি শেখ হাসিনা
মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২২
দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।

১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। দলে এখনও তার বিকল্প তৈরি হয়নি বলে মনে করেন নেতাকর্মীরা।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবি লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সারাদেশের সাংগঠনিক জেলা থেকেও নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনে।

সারা দেশে দেশে কাউন্সিলর ও ডেলিগেটের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর পরিষদের সদস্যরা সম্মেলনে যোগ দেন। এছাড়া দলের সাধারণ সম্পাদকসহ দলের কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন