© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পঞ্চগড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

শেয়ার করুন:
পঞ্চগড়ে পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২২
পঞ্চগড়ে গণমিছিল কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আবদুর রশিদ আরেফিন (৫০) নামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। তবে পুলিশ বলছে এ ঘটনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় পঞ্চগড় শহরে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে, দুপুর ৩টায় শহরের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হতে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এতে দুই পক্ষের মাঝে ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ শুরু করে।

পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব আল আমিন কুদ্দুস বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ পঞ্চগড় জেলা বিএনপি গণমিছিল বের করলে পুলিশ হামলা চালিয়ে একজনকে মেরে ফেলেছে।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজাুল হুদা জানান, নিহত ব্যক্তি গণমিছিলে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে আগে থেকে বাইপাস সার্জারি করা ছিলো। তার ওপর পুলিশের কোনো হামলার ঘটনা হয়নি।

মন্তব্য করুন