© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনা অভিজ্ঞদের ওপর ভরসা করেছেন: কাদের

শেয়ার করুন:
শেখ হাসিনা অভিজ্ঞদের ওপর ভরসা করেছেন: কাদের
মোজো ডেস্ক
১২:২৫ পিএম | ২৫ ডিসেম্বর, ২০২২
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে অনেক যোগ্য নেতৃত্ব থাকলেও নির্বাচনকে সামনে রেখে অভিজ্ঞদের ওপর ভরসা করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে দলের বিজয় এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের পাশাপাশি জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তিকে নির্মূলসহ অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেটি অতিক্রম করতে হবে।

তিনি বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে। এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং শেখ হাসিনা সিদ্ধান্ত।

কাদের বলেন, কাউন্সিলরদের চোখের ভাষা মনের ভাষা তিনি বোঝেন। এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের পার্টিতে অপরিহার্য তার কোন বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা জেনারেল সেক্রেটারি হতে পারেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিশ্বজু পরিস্থিতি নিজের সংকট সেগুলোকে সামনে রেখে আমাদের দেশেও জনসংকট আছে জঙ্গিবাদ সম্প্রদায়িকতা বিএনপির নেতৃত্বে সরকার পাঠানোর একটা আন্দোলন করে যাচ্ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে পুরো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলায় নেতৃত্বে অভিজ্ঞদের রেখে সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি। স্বাধীনতা তোর পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি আরও দায়িত্ব বেড়ে গেল।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন হাসান মাহমুদই দলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।

মন্তব্য করুন