© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে একসঙ্গে মাসের পণ্য না কেনার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

শেয়ার করুন:
রমজানে একসঙ্গে মাসের পণ্য না কেনার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর
মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ০৪ জানুয়ারি, ২০২৩
রমজানে পুরো মাসের পণ্য একত্রে না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আসন্ন রমজানে পুরো মাসের পণ্য একত্রে না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজ সাতটি ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো।তবুও দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাতদিন পণ্য কেনায় যে উপচে পড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে এক মাসের পণ্য কিনবেন, তা দরকার নেই।

বাজার ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, অনেক সময় ছোটো সংকটকে আমরা বড় করে দেখি। আমাদের ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে। তারা পুরো রমজান মাঠে থাকবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে।

মন্তব্য করুন