দুর্নীতির দায়ে পুলিশ সার্জেন্টের ৭ বছর কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলায় পুলিশ সার্জেন্ট মো. আজাহার আলীকে পৃথক দুই ধারায় ৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১২ সালে ২৭ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় এই মামলা করেছিল দুদক।
মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, সার্জেন্ট আজাহার আলীকে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী আব্দুর রাজ্জাক।
টাইমস/এসআই