জুনে বাংলাদেশে আসছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল আগামী জুনে বাংলাদেশে আসতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জুন মাসের উইন্ডোতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে আর্জেন্টিনা। তারা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন তাই তাদের অনেক শর্ত আছে। আমরা কাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে দেব।'

২০১১ সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ-সুবিধা পেয়েছিলেন, এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

গত মাসে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা এলে তাদের ম্যাচের ভেন্যুর ফ্যাসিলিটিজ সেই মানের হওয়া প্রয়োজন।

এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে কাতারের স্টেডিয়ামসহ সবকিছুই ছিল অসাধারণ। মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেওয়া হবে তাদের।

আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিয়ে চেষ্টা করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দেয়।

Share this news on:

সর্বশেষ

img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন মৃণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, কোথাও যাবো না : অর্থ উপদেষ্টা Feb 03, 2026
img
আইন প্রয়োগের মাধ্যমে একদিন হর্নমুক্ত বাংলাদেশ পাবো: পরিবেশ উপদেষ্টা Feb 03, 2026
img
মেয়েকে নীনার নায়িকা হতে নিষেধ করার কারণ কী? Feb 03, 2026