২৪-২৬ জানুয়ারি ডিসি সম্মেলনে যা হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪-২৬ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ আয়োজনের জন্য সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২২ জানুয়ারী) সচিবালয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, গত জেলা প্রশাসক সম্মেলনে ২৪২ টি প্রস্তাবনা গ্রহণ করা হয়েছিল। যার মধ্যে প্রায় ১৭৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন, একটি উদ্বোধন অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একটি সমাপনী অনুষ্ঠান থাকে। এবারের সম্মেলনেও এসব আনুষ্ঠানিকতা থাকছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর (২০২০ ও ২০২১ সাল) ডিসি সম্মেলন হয়নি। এরপর গত বছরের ১৮-২০ জানুয়ারি এ সম্মেলন হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এটাই এ সরকারের শেষ ডিসি সম্মেলন। সেই হিসেবে এ সম্মেলন বেশ গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তা অর্থাৎ ডিসিরা এই সম্মেলনে সরাসরি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও দিকনির্দেশনা পান।

Share this news on:

সর্বশেষ

img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026
নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা জানাল জামায়াত Feb 01, 2026
img
আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম: অভিনেত্রী নীলম Feb 01, 2026
img
সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের Feb 01, 2026
img
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 01, 2026
img
পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত Feb 01, 2026
img
পায়েলকে স্যালুট দেওয়া উচিত: জোভান Feb 01, 2026
img
হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন বিটিএস তারকা ভি Feb 01, 2026
img
‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন Feb 01, 2026
img
যেকোনো প্রাপ্তিই দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা অন্যরকম এক অনুভূতি: প্রিন্স মাহমুদ Feb 01, 2026
img
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য সময় Feb 01, 2026
img

নির্বাচন ও গণভোট

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক Feb 01, 2026
img
নির্বাচিত হলে বছরে একবার পরিবারসহ নিজেদের আয়ের হিসাব দেবো: জামায়াত আমির Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র হামলা চালালে ভয়াবহ সংঘাত হবে: খামেনি Feb 01, 2026
img
স্পোর্টসম্যানকে কখনো খারাপ কাজে জড়িত হতে দেখিনি: সেনাপ্রধান Feb 01, 2026
img
ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ : আলী রীয়াজ Feb 01, 2026
img
ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Feb 01, 2026
img
হঠাৎ কেন যোগীর সঙ্গে দেখা করলেন গোবিন্দ! Feb 01, 2026
ওরা চায় আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না Feb 01, 2026