পাকিস্তানে বিদ্যুৎ নেই কোনো শহরেই

পাকিস্তানে বড় ধরনের বিপর্যয়ের কারণে সোমবার সকাল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ থেকে শুরু করে লাহোর, করাচি, কোয়েটা, রাওয়ালপিন্ডি, পেশোয়ার কোথাও বিদ্যুৎ নেই। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ কোটি ১০ লাখ মানুষের দেশে প্রায় ২২ কোটিরও বেশি দুর্ভোগে পড়েছে। জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে বিদ্যুৎ সরবরাহ ফের চালু হতে ১২ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর। 

পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৩ মিনিটে ফ্রিকোয়েন্সি ওঠানামার কারণে জাতীয় গ্রিড ভেঙে পড়েছে। এতে করে দেশের বিরাট এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎব্যবস্থা পুনর্বহালে কাজ চলছে। 

বিদ্যুৎ বিপর্যয় ‘বড় কিছু নয়’ মন্তব্য করে জিও নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী খুররম দস্তগীর বলেছেন, শীতের সময় সারা দেশে চাহিদা কমে যায় দেখে আমরা সাশ্রয়ের কথা ভেবে রাতের বেলা বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখি। আজ সকালে বিদ্যুৎ উৎপাদন সিস্টেম পুনরায় চালু করলে দেশের দক্ষিণাঞ্চলে দাদু জামশোরোর মাঝামাঝি কোনো জায়গায় ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন ও ভোল্টেজ ফ্লাকচুয়েশন দেখা যায়। এ কারণে একের পর এক বিদ্যুতকেন্দ্র বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, পেশোয়ার ও ইসলামাবাদে গ্রিড স্টেশন পুনর্বহাল শুরু হয়েছে। এ মর্মে নিশ্চয়তা দিতে পারি যে আগামী ১২ ঘণ্টার মধ্যে সারা দেশে বিদ্যুৎ পুনরায় চালু হবে।

কোয়েটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মুখপাত্র মুহাম্মদ আফজাল ডনকে বলেছেন, প্রদেশের তিনটি সঞ্চালন লাইনে ত্রুটি দেখা গেছে। এর ফলে বেলুচিস্তানজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। ত্রুটি দেখা দেওয়া তিনটি সঞ্চালন লাইন হচ্ছে-২২০ কেভি উচ-সিব্বি, ২২০ কেভি দাদু-খুজদার এবং ২২০ কেভি ডেরা মুরাদ জামালি। 

ডন বলছে, বেলুচিস্তানের ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে-রাজধানী কোয়েটা, পিশিন, কিল্লা আবদুল্লাহ, চমন, লোরালাই ঝাব, কিল্লা সাইফুল্লাহ, মাস্তুং, সিব্বি, জিয়ারাত, কালাত এবং খুজদার। 

মুহাম্মদ আফজাল আরও বলেছেন, ন্যাশনাল ট্রান্সমিশন অ্যান্ড ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে। 

রাজধানী ইসলামাবাদে ব্রেকডাউনের প্রভাব প্রায় ১১৭টি গ্রিড স্টেশনের ওপর পড়েছে বলে ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির মুখপাত্র জানিয়েছেন। 

পাকিস্তানের প্রয়োজনীয় বিদ্যুতের সিংহভাগ তেল-গ্যাস থেকে উৎপাদন হয়। গত বছর থেকে বিশ্ববাজারে তেল-গ্যাসের দাম বেড়েছে। এদিকে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় তলানিতে ঠেকেছে। এ অবস্থায় দেশটির পক্ষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানি কষ্টসাধ্য হয়ে উঠেছে। বিদ্যুৎ সাশ্রয়ে পাকিস্তান সরকার চলতি মাসের গোড়ার দিকে শপিং মল ও মার্কেট আগে বন্ধ করার নির্দেশনা জারি করেছে।

Share this news on:

সর্বশেষ

img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026