© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের গুলিতে আহত ওডিশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

শেয়ার করুন:
পুলিশের গুলিতে আহত ওডিশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু
মোজো ডেস্ক
১০:২৭ পিএম | ২৯ জানুয়ারি, ২০২৩

<div>নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের ওড়িশা র

নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস (৫৭) মারা গেছেন।

রোববার (২৯ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

সকালে রাজ্যের ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরমধ্যে দুটি গুলি তার বুকে লাগে। অবস্থা সংকটজনক হওয়ায় আহত মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবেনেশ্বরে নেয়া হয়।

ব্রজরাজনগর পুলিশের কর্মকর্তা গুপ্তেশ্বর ভৈ সাংবাদিকদের বলেন, গোপালকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে। হামলার কারণ এখনও জানা যায়নি।

মন্তব্য করুন