© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাসের মূল্য বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

শেয়ার করুন:
গ্যাসের মূল্য বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
own-reporter
১২:০৯ পিএম | ১৩ মার্চ, ২০১৯

গ্যাসের মূল্য বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব)।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ক্যাবের পক্ষ থেকে এ রিট আবেদনটি করা হয়।

সব ধরনের গ্যাসের দাম আরেক দফায় ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো।

গ্রাহক পর্যায়ে ১ বার্নারের গ্যাসের চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা, ২ বার্নারের চুলা ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি শুরু করেছে। ১১ মার্চ থেকে এই গণশুনানি শুরু হয়।

রাজধানীর কারওয়ান বাজারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অডিটরিয়ামে শুরু হওয়া এ গণশুনানি চলবে ১৪ মার্চ পর্যন্ত।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন