© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ

শেয়ার করুন:
যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ
মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৩
যৌথসভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকগণের এই সভা হবে।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন