ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে স্ত্রীর হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুরুজ আলী। সে জেলার ফুলপুর উপজেলার খাল সাইদকোনা গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সঞ্জীব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালের ২২ জুন অপমানের প্রতিশোধ নিতে স্ত্রী মুর্শিদা বেগমকে হত্যা করেন স্বামী সুরুজ আলী। এ ঘটনার পর দিন নিহতের বাবা শাহাব উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ছয় বছর পর পুলিশ সুরুজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে বিচারক এ রায় দেন।
টাইমস/এইচইউ