বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি স্বাধীনতা,শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন : লাইলি
০১:০৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৩
"বিএনপি আমলে খালেদা জিয়া দেশকে ধ্বংস করে দিয়েছে,অনেক আওয়ামীলীগ নেতাকে হত্যা ও পঙ্গু করে দিয়েছে,আজও তারা ঘরে বসে কাঁদছে,এখনো তারা সুস্থ হয় নাই। আমাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে এখনো চিকিৎসা দিয়ে যাচ্ছেন। বিএনপি যদি আবার রাজনীতির নামে সন্ত্রাস,নৈরাজ্য আর মানুষ খুন করে আওয়ামী লীগ কিন্তু ছাড় দিবে না বলে ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি।
বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শনিবার শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় ৫৩ নেতা ৪০ জেলার দায়িত্ব পালন করেন। লক্ষীপুরের দায়িত্ব পান এ জেলার ৪ আসনের সাবেক সংসদ সদেস্য বীরমুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলি।
শনিবার জেলার কমলনগরের তোরাবগঞ্জ,রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার ভবনীগঞ্জ চৌরাস্তা মোড়ে শান্তি সমাবেশ করে লক্ষীপুর জেলা আওয়ামী লীগ।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি বলেন,' এই সমাবেশের মাধ্যমে নেতাকর্মীদের সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার উন্নয়নের বার্তা প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ও প্রতিটি ওয়ার্ডে পৌছে দিতে হবে।'
বিএনপি-জামাতের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,' জননেত্রী শেখ হাসিনা কখনো প্রতিহিংসার রাজনীতি করে'নি।প্রতিহিংসার রাজনীতি করেছে একমাত্র খালেদা জিয়া। তাদের নেতাকর্মীরাই বলেছে খালেদা জিয়া প্রতিহিংসা ছাড়া কিছু বোঝে না। প্রতিহিংসায় তার যোগ্যতা,খুনি জিয়ার স্ত্রী হিসেবে তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে,তার কোন যোগ্যতা নাই,পড়ালেখা নাই, কোন কিছু নাই। তার আমলে দেশের মানুষের উপরে তিনি (খালেদা জিয়া) স্টিমরোলার চালিয়েছিল।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ফরিদুন্নাহার লাইলি আরও বলেন,' উন্নয়নের প্রতীক শেখ হাসিনা। আজ সারাদেশে যে উন্নয়ন দেখছেন সব এনেছে শেখ হাসিনার সরকার। তারা (বিএনপি) কিচ্ছু দিতে পারে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা পেয়েছি,শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়ন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে লক্ষীপুরের মানুষকে আবার শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেত্রী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন নয়ন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃত্ববৃন্দ।