© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তি সমাবেশ শেষে হাসপাতালে ছুটে গেলেন লাইলি

শেয়ার করুন:
শান্তি সমাবেশ শেষে হাসপাতালে ছুটে গেলেন লাইলি
শেখ নাসির উদ্দিন, মোবাইল জার্নালিস্ট
১১:৫৪ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৩
সারাদেশের মতো লক্ষীপুরেও বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ইউনিয়ন পর্যায়ে শনিবার শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। 

শান্তিপূর্ণ শান্তি সমাবেশে হামলা চালিয়েছে বিএনপি। এতে দুই উপজেলার নয় ইউনিয়নে আহত হয়েছে আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী। 

দলীয় সূত্রে জানা যায়, কিছু ইউনিয়নে শান্তি সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদলের নেতারা,আর বেশকিছু ইউনিয়নে সমাবেশ শেষে বাড়ী ফেরার পথে অতর্কিত হামলা চালিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে জেলার কমলনগর উপজেলার চর সাহেবরহাট,পাটারীরহাট,হাজিরহাট,চর কাদিরা,তোরাবগঞ্জ এবং রামগতি উপজেলার চরবাদাম,আলেকজান্ডার,বড়খেড়ী ও চর গাজী ইউনিয়নের ছাত্রলীগ,যুবলীগ,কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। তাদেরকে জরুরী চিকিৎসার জন্য লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শান্তি সমাবেশ শেষে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। 

কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন,' শান্তি সমাবেশ শেষে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে ছাত্রদলের সন্ত্রসী বাহিনী ও বিএনপির ক্যাডাররা রামদা,লাঠি ও বাঁশ দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। সোহেল বাঙ্গালী গুরুতর আহত হয়েছে। 

আহত আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখতে গিয়ে লক্ষীপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী ফরিদুন্নাহার লাইলি বলেন,' অগ্নি সন্ত্রাস যাদের আদর্শ তারা কখনো শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে পারে না। ছাত্রদলের গুন্ডা বাহিনীর হাতে লক্ষীপুরের কমলনগর ও রামগতির মানুষের জানমালের কোন নিরাপত্তা নাই। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।

মন্তব্য করুন