© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

শেয়ার করুন:
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে দেশটির মধ্যাঞ্চল কেঁপে ওঠে। স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির সতর্কতা জারি করেছে।

শক্তিশালী এবং অগভীর ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ২টার কিছু সময় পরেই দ্বীপপুঞ্জের দেশটির কেন্দ্রীয় মাসবেট প্রদেশে আঘাত হানে। এতে মানুষ ঘুম থেকে জেগে ওঠে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রদেশটির প্রধান দ্বীপ মাসবেটের উসন পৌরসভার মিয়াগা গ্রাম থেকে ১১ কিলোমিটার দূরে।

অগভীর ভূমিকম্পগুলো গভীর ভূমিকম্পের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটায়। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মাসবেট প্রাদেশিক পুলিশ প্রধান রলি আলবানা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি কিছুটা শক্তিশালী ছিল। আমরা যখন ঘুমাচ্ছিলাম, তখন কেঁপে উঠলে আমরা জেগে উঠি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন