© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হজের ন্যূনতম বয়স নির্ধারণ করলো সৌদি সরকার

শেয়ার করুন:
হজের ন্যূনতম বয়স নির্ধারণ করলো সৌদি সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৫ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
চলতি বছরে সৌদি আরবে হজ করতে যাওয়ার ভিসা পেতে ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিবৃতি দেয় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী বা তার পক্ষ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

এতে আরও বলা হয়, চলতি বছর যারা হজ করার পরিকল্পনা করছেন তাদের নিবন্ধনের বিষয়ে সৌদি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যারা প্রথবারের মতো হজে যেতে চান, ভিসা পেতে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এর জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার।

আগামী জুনের শেষদিকে হজের মৌসুম শুরু হবে। এর অন্তত দুই মাস আগে এই নিবন্ধন করতে হবে হজযাত্রীদের। খবর গালফ নিউজ

মন্তব্য করুন