© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যাওয়ার পথে ১০০০ কিলোমিটার দূরে বিউফোর্ট ওয়েস্ট শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন