আরসা বিরোধী খুতবা দেয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইমাম খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার রাজাপালং ইউপির ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের সীমানা অংশের একটি ঝিরিতে কর্দমাক্ত মরদেহ টি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা।

নিহত ব্যক্তির নাম মৌলভী শামসু আলম (৩৮), তিনি ১৭ নং রোহিঙ্গা ক্যাম্প এর সি-এইচ/৭৯ ব্লকের বাসিন্দা মৃত চান মিয়ার ছেলে।

শামসু আলম পেশায় মৌলভী, তিনি তার শেডের নিকটবর্তী ১৭ নং ক্যাম্পের বি-এইচ/৮৮ ব্লকের মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার কিছু পর এশার নামাজ শেষে বাড়িতে এলে ৪/৫ জনের দুর্বৃত্তের একটি দল তাকে ডেকে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক শামসুল আলম এর ইমামতিতে নিয়মিত মসজিদে নামাজ আদায় করা এক মুসল্লি জানান, " শুক্রবার জুমার নামাজে খুতবায় আরসার ব্যাপারে মন্তব্য করেন শামুসল আলম। তিনি আরসার বিপথে যাওয়া সদস্যদের দ্বীনের পথে এসে খওম ( জাতি) এর জন্য কাজ করার অনুরোধ করেন। "

পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন , এই খুতবার কারণে আরসা সন্ত্রাসীরা শামসুল আলম কে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে খুন করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি দুপুরে নিশ্চিত করে
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ বলেন, 

" স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ আগে থেকেই নিখোঁজ থাকা শামসুল আলম এর মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। "

নিহতের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, এঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে।

Share this news on:

সর্বশেষ

img
লিটনদের কাছে হারার পর আকবরের মন্তব্য Feb 06, 2026
img
নেটফ্লিক্সে আসছে নতুন রোমান্টিক থ্রিলার ‘ইয়েহ দিল শুন রাহা হেয়’ Feb 06, 2026
img
একাদশে সুযোগ না পাওয়া দিনগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রিশাদের Feb 06, 2026
img
ঝিনাইদহ-৪ : স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর Feb 06, 2026
img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026