© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

শেয়ার করুন:
পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
মোজো ডেস্ক
১১:৪৬ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
দক্ষি-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় শনিবার পাপুয়া নিউ গিনির কান্দ্রিয়ান অঞ্চলে শক্তিশালী ভূমকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, একই দিনে জাপানে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি।

মন্তব্য করুন