সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত সৌদি আরব ও ইরান

পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

শুক্রবার (১০ মার্চ) রাতে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, ধর্ম, ভূ-রাজনৈতিক ও যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কম ছিল না। শুধু তাই নয়, ২০১৬ সালের শুরুতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করে সৌদি আরব। অবশেষে, সেই সম্পর্ক জোড়া লাগাতে একমত হয়েছে দেশ দুটি।

আগামী দুই মাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের পাশাপাশি দুই দেশেই পরস্পর দূতাবাস চালু করতে একমত হয়েছে।

এ ছাড়া ইরান ও সৌদি আরব একে অপরের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে শ্রদ্ধা প্রদর্শনে সম্মত হয়েছে। একইসঙ্গে দেশ দুটি ২০০১ সালের একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সক্রিয় করতেও সম্মত হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে শিয়া সম্প্রদায়ের এক ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করায় ইরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। ইরান শিয়াপ্রধান দেশ হওয়ার সেখানকার অনেকেই ওই মৃত্যুদণ্ড মেনে নিতে পারেনি। ওই ঘটনার পর ইরান ও সৌদির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।

এ ছাড়া দীর্ঘদিন ধরে চলা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লড়াই নিয়েও সৌদি আরব ও ইরান বিপরীত অবস্থান রয়েছে। হুতিরা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী। তাদের দমাতে লড়ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। আর হুতি বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে ইরান।

Share this news on:

সর্বশেষ

img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026