এবার লক্ষ্য হোয়াইটওয়াশ


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার জন্য আরও একবার জ্বলে উঠার লক্ষ্যে নিয়ে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাাদেশ। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেল।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ছয় ও চার উইকেটে জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে যেকোন ফরম্যাটে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে আধিপত্য বিস্তার করে জয়ের স্বাদ নিলেও, দ্বিতীয় ম্যাচে লড়াই করে জিততে হয়েছে বাংলাদেশকে। অধিনায়ক সাকিব আল হাসানের লক্ষ্য অনুযায়ী ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গঠনে বাংলাদেশ যে সঠিক পথে আছে সেটি বেশ ভালোভাবে ফুটে উঠেছে।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫০ রানের দারুণ সূচনার পরও ২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে যা সর্বনিম্ন রান ইংলিশদের।

প্রথম ম্যাচের জয়ের নায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে সাত বল বাকি রেখেই ১১৮ রানের টার্গেট স্পর্শ করে ফেলে বাংলাদেশ। অনবদ্য ৪৬ রান করেন শান্ত।

সম্ভাব্য বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।

সম্ভাব্য ইংল্যান্ড দল

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, রিচ টপলি ও ক্রিস ওকস।

Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026
img
শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ Feb 04, 2026
img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026