দারুণ শুরুর পর বাংলাদেশ থামলো ১৫৮ রানে

রনি তালুকদার থেকে শুরু করে লিটন দাস কিংবা নাজমুল হোসেন শান্ত। মিরপুরে এদিন সবাই দেখিয়েছেন ভয়ডরহীন ক্রিকেটের নমুনা। দারুণ শুরুর পর মাঝে বাংলাদেশকে টেনেছেন হাফ সেঞ্চুরিয়ান লিটন আর শান্ত। তবে শেষ ৫ ওভারে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। যেখানে বাংলাদেশ করেছে মোটে ২৭ রান। তাতে হোয়াটওয়াশের মিশনে নামা বাংলাদেশ শেষ টি-টোয়েন্টিতে থেমেছে ২ উইকেটে ১৫৮ রানে।

স্যাম কারানের স্লোয়ার ডেলিভারিতে ফ্লিক স্কয়ার লেগ দিয়ে চার মেরে নিজের রানের খাতা খুলেন রনি। পরের ওভারে ক্রিস ওকসের বিপক্ষে রনি ও লিটনের আরও দুই চার। সাহসী ব্যাটিংয়ের প্রদর্শনীর শুরুটা হলো এভাবে। মাঝে অবশ্য গতিময় বাউন্সারে বাংলাদেশকে কাঁপিয়ে দেয়ার চেষ্টা করেছেন জোফরা আর্চার। তবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে লিটনের সেই চার যেন সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিলো। বাংলাদেশময় পাওয়ার প্লের শেষ ওভারে আউট হতে পারতেন রনি।

যদিও আর্চারের গতিময় ডেলিভারিতে টপ এজ হওয়া রনির ক্যাচ নিতে পারেননি রেহান আহমেদ। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের পুঁজি ৪৬ রান। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে উইকেট হারায় বাংলদেশ। আদিল রশিদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে তারই হাতে ক্যাচ দেন রনি। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ২২ বলে ২৪ রানের ইনিংস খেলে। রনি ফিরলেও অপরপ্রান্তে ইংলিশ বোলারদের বিপক্ষে দাপট দেখাচ্ছিলেন লিটন।

ক্রিস জর্ডানের বলে মিড উইকেট আর লং অন দিয়ে টানা দুই চার মেরে পঞ্চাশের কাছে যান ডানহাতি এই ওপেনার। পরের ওভারে রেহানের বলে অন সাইডে ঠেলে দিয়ে ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। হাফ সেঞ্চুরির পরই ফিরতে পারতেন ডানহাতি এই ব্যাটার। আর্চারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন তিনি। টপ এজ হওয়ায় সেটা চলে যায় মিড উইকেটে থাকা বেন ডাকেটের হাতে। তবে ডাকেট সেটা লুফে নিতে না পারলে ৫১ রানে জীবন পান লিটন।

তিন ম্যাচ পর হাফ সেঞ্চুরি পাওয়া এই ব্যাটার পঞ্চাশ পেরোনোর পর ইংলিশ বোলারদের ওপর চড়াও হন। আর্চারের টানা দুই বলে অ্যাক্রোস দ্য লাইনে এসে উইকেটকিপারের উপর দিয়ে চার আর স্কয়ার লেগ দিয়ে মারা ছক্কা সেটারই প্রমাণ। তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে দ্রুত রান তোলার প্রচেষ্টায় উইকেট দিয়ে আসতে হয় লিটনকে।

জর্ডানের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে থাকা সল্টের হাতে ধরা পড়েন তিনি। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলে। লিটন ফেরার পর কমতে থাকে রানের গতি। ইংলিশ বোলাররা শেষদিকে বাংলাদেশের ব্যাটারদের বোকা বানাতে চেষ্টা করেছেন স্লোয়ার আর ইয়র্কার ডেলিভারি। তাতে তারা সফলও হয়েছেন।

আগের ৫ ওভারে ৫৪ রান করা বাংলাদেশ শেষ পাঁচ ওভারে করেছে মোটে ২৭ রান।

Share this news on:

সর্বশেষ

img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026
img
গাজীপুরে ৭ জনকে হত্যা, ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Feb 03, 2026
img
ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান Feb 03, 2026
img
নিবন্ধিত হজযাত্রীদের ভিসা আবেদনের তারিখ ঘোষণা Feb 03, 2026
img
সুযোগ পেতে নিজেকেই প্রযোজক বা পরিচালক হতে হয় : অমৃতা Feb 03, 2026
img
সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ, জমি ক্রোক Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন Feb 03, 2026
রমজানকে সেরা মাস বানানোর কৌশল | ইসলামিক টিপস Feb 03, 2026
রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান বিএনপির Feb 03, 2026
আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন Feb 03, 2026
img
এপস্টেইন নথিতে নাম থাকায় বিল-হিলারি ক্লিনটনকে হোয়াইট হাউসে তলব Feb 03, 2026
img
অতীতের তিক্ততা থেকে বেরিয়ে ক্যারিয়ার নিয়েই মনোযোগী হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ Feb 03, 2026
ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 03, 2026
img
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি Feb 03, 2026