© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রংপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-২

শেয়ার করুন:
রংপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-২
ফেরদৌস জয়
০৬:৫১ পিএম | ১৯ মার্চ, ২০২৩

<div><br></div><div>রংপুরের মোটরসাইকেলের সাথে এম্বুলেন্সের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ


রংপুরের মোটরসাইকেলের সাথে এম্বুলেন্সের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো দুইজন।

রোববার বিকেল সাড়ে তিনটায় রংপুর-ঢাকা মহাসড়কের মা ও শিশু হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যেকদর্শীরা জানান,মোটর সাইকেলে মোট তিনজন আরোহী ছিল। রাস্তা পার হবার আগে মমতাজ নামে এক নারী মোটরসাইকেল থেকে নেমে হেটে রাস্তা পার হচ্ছিল আর অন্য দুই আরোহী মোটরসাইকেলে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি এম্বুলেন্স প্রথমে মোটর সাইকেলে ধাক্কা দেয় পরে হেটে পার হওয়া সেই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই সেই নারীর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায় নিহত নারীর নাম মমতাজ তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। এদিকে অপর দুই আরোহীর বাড়ি একইস্থানে।

প্রাথমিক ভাবে জানে যায়,ঘাতক এম্বুলেন্সটিকে পালনোর সময় আটক করেছে পুলিশ। 

মন্তব্য করুন