গ্র্যাজুয়েট হলেন সাবিলা, পেলেন লিডারশিপ সম্মাননা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েট এই অভিনেত্রী সিজিপিএ ৪-এর মধ্যে পেয়েছেন ৩.৯৭।

রোববার (১৯ মার্চ) এআইইউবির ২১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয় সাবিলা নূরকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে। এই অর্জনে দারুণ খুশি তিনি।

সাবিলা নূর বলেন, ‘অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়াটা বেশ কঠিন ছিল। অনেকের কটু কথাও শুনতে হয়েছে। তবে আমি হাল ছাড়িনি। শত কষ্টেও মনযোগ দিয়ে পড়াশোনা করেছি, যার কারণে এমন রেজাল্ট করতে পেরেছি। এ জন্য আমার পরিবারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না।’

তিনি আরও বলেন, ‘আমার এ লেভেল এবং ও লেভেলে ইংরেজি সাহিত্য ছিল। সাহিত্য আমার খুব পছন্দের বিষয়। বিবিএ থেকে যখন ইংরেজি সাহিত্যে আসি, তখন মনে হলো আমার পছন্দের বিষয়ে এলাম। এমনও হয়েছে, শুটিং থেকে ফিরে সারারাত পড়েছি। সকাল ৮টায় কুইজে অংশ নিয়ে তারপর শুটিং করেছি। পড়াশোনার জন্য অজস্র রাত আমি নির্ঘুম কাটিয়েছি।’

প্রসঙ্গত, প্রথমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হয়েছিলেন সাবিলা। ভালো শিক্ষার্থী হিসেবে সেখানে স্কলারশিপও পেতেন। এরপর হুট করেই বিশ্ববিদ্যালয় ও বিষয় পরিবর্তন করে ইংরেজি সাহিত্যে চলে আসেন।

Share this news on:

সর্বশেষ

img
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিল ইরান Feb 04, 2026
img
বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজ Feb 04, 2026
img
ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহের মরদেহ উদ্ধার! Feb 04, 2026
img

মাদারীপুর-১ আসন

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আ.লীগের নেতারা Feb 04, 2026
img
‘এক দিন’ ছবির গান সম্পর্কিত কারণেই কী অরিজৎ-এর বাড়িতে আমির খান? Feb 04, 2026
img
নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার চাই : জোনায়েদ সাকি Feb 04, 2026
img

মারিও কেম্পেসের বিশ্লেষণ

আর্জেন্টিনা ও মেসি কী পারবে বিশ্বকাপ ধরে রাখতে? Feb 04, 2026
img
ইনজুরিতে হামজা, বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তো? Feb 04, 2026
img
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা Feb 04, 2026
img
আসন্ন নির্বাচন ও ডাঃ জোবায়দা রহমান Feb 04, 2026
img
কেন শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রস্তাবে রাজি হননি মনোজ! Feb 04, 2026
img
আইপিএল ইস্যুতে সালাউদ্দিনের প্রশ্নে মোস্তাফিজের বক্তব্য Feb 04, 2026
img
বিশ্বের প্রথম ৮০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক Feb 04, 2026
img
এবার তোমরা বিশ্রামে যাও, আমাদের একটু সুযোগ দাও: জামায়াত আমির Feb 04, 2026
img
ফেসবুক-ইউটিউবে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ Feb 04, 2026
img
মা-বোনদের নিয়ে যাদের মিনিমাম সম্মানবোধ নেই, তাদের কাছে আমরা নিরাপদ নই: তারেক রহমান Feb 04, 2026
img
কুখ্যাত গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুললেন কপিল শর্মা? Feb 04, 2026
img
জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
ডায়েট আর শরীরচর্চায় নতুন রূপে অভিনেতা শঙ্কর! Feb 04, 2026
img
৫ জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারককে বদলি Feb 04, 2026