শাকিব খানের অভিযোগ নিয়ে যা বললেন ডিবি প্রধান

রহমত উল্ল্যাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১৯ মার্চ) দুপুরে লিখিত অভিযোগ করতে ডিবি কার্যালয়ে যান শাকিব খান। তিনি অভিযোগ দিয়ে চলে যাওয়ার পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির ডিবি প্রধান।

হারুন অর রশীদ বলেন, শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। এর আগে তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন। আমরা তার অভিযোগ তদন্ত করে দেখব।

তিনি বলেন, শাকিব খানের অভিযোগ রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক না। প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তিনি শাকিবের বিরুদ্ধে মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। এখন আমরা বিষয়টি তদন্ত করব। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা নেব।

ডিএমপির ডিবি প্রধান আরও বলেন, শাকিব খান আশঙ্কা করেছেন, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। শাকিবের দাবি, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারেন। আমরা বলেছি, আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখব। অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশে আছেন কি না, তা-ও তদন্ত করে দেখব।

Share this news on:

সর্বশেষ

অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026