মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

আগের ম্যাচেই নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। এবার সেটিকেও ছাড়িয়ে নিয়ে গেলেন বাংলাদেশের ব্যাটাররা। এদিন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার রেকর্ডগড়া সেঞ্চুরির সঙ্গে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে আগের সেই রেকর্ড ভেঙে ৩৪৯ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল।

এতোদিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন সাকিব আল হাসান। ২০০৯ সালে বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি পেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার সতীর্থ সাকিবের সেই রেকর্ড ৬০ বলে সেঞ্চুরি করে ভেঙে দিলেন মুশফিক।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিনও টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখেশুনে করেছিলেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। তবে ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে উইকেটে সেট হতে গিয়েই ভুল করে এই দুর্ভাগ্যের শিকার হন তামিম।

১০তম ওভারের শেষ বলে দলীয় ৪২ রানের মাথায় রানআউট হয়ে যান তিনি। শট রানের জন্য দৌড় দিলে মার্ক অ্যাডেয়ারের সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। ক্রিজের অনেকটা বাইরে থাকায় ৪টি বাউন্ডারির মারে ২৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

এ বছর ব্যাট হাতে ভালো করতে পারছিলেন না লিটন। আইরিশদের বিপক্ষে আগের ম্যাচে ২৬ রান করেছিলেন তিনি। তবে এবার আর কোনো ভুল করেননি এই ওপেনার। ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। তবে ৫৩ বলে ফিফটি তুলে নেওয়া লিটন ৭১ বলে ৭০ রান করে কুর্টিস ক্যাম্ফারের বলে বিদায় নেন।

লিটনের বিদায়ের পরে নাজমুল শান্তও ৫৯ বলে ফিফটির দেখা পেয়ে যান। সাকিবও ব্যাটিংয়ে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং করার ইঙ্গিত দেন। তবে ১৭ রানে থাকাকালে নিজের ধৈর্য ধরে রাখতে না পারায় গ্রাহাম হিউমের শিকারে পরিণত হন সাকিব। এতে নাজমুলের সঙ্গে ৩৯ রানের জুটি ভেঙে যায়।

দলীয় ১৮২ রানে সাকিবের বিদায়ের পর ৩৪তম ওভারে হিউমের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন নাজমুল শান্তও। লিটনের মতো সেঞ্চুরি নাগালে থাকলেও গ্লাভসে ছুঁইয়ে উইকেটের পিছনে কট বিহাইন্ড হয়েছেন এ বাঁহাতি ব্যাটার। এতে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে ৭৭ বলে ৭৩ রান করে আউট হন তিনি।

সাকিব আর শান্তর উইকেট তুলে নিয়ে কিছুটা লড়াইয়ে ফিরেছিল আইরিশরা। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে রীতিমত তাণ্ডব চালান মুশফিকুর রহিম আর তরুণ তাওহিদ হৃদয়। মারমুখী ব্যাটিংয়ে ফের সফরকারীদের কোণঠাসা করে ১৩ ওভারে ১২৮ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা।

তবে আগের ম্যাচে নাইন্টিজে কাটা পড়া অভিষিক্ত হৃদয় আজও হতাশা নিয়ে ফিরেছেন। প্রথম ম্যাচে ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার মাত্র এক রানের জন্য ফিফটি করতে পারেননি হৃদয়। মার্ক এডায়ারের নিচু হয়ে আসা বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ফলে ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৯ রান করেন তিনি।

এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত হয়ে যায়। যার শেষটা করেন দীর্ঘদিন পর ব্যাট হাতে বড় রানে ফেরা মুশফিক। ৬০ বলে ১৪ বাঊন্ডারি ও ২ ছক্কায় সাজানো হার না মানা ক্যারিয়ারের নবম সেঞ্চুরি উপহার দেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে বাংলাদেশ পেয়েছে ৬ উইকেটে ৩৪৯ রানের বিশাল পুঁজি।

ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের ম্যাচেই ৩৩৮ রানের সংগ্রহ গড়ে এই রেকর্ড গড়েছিলো টাইগাররা, আজ সেটা ভাঙলো। বোলিংয়ে আয়ারল্যান্ডের হয়ে গ্রাহাম হিউম একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া একটি করে উইকেট পান মার্ক এডাইয়ার ও কুর্টিস ক্যাম্ফার।

Share this news on:

সর্বশেষ

img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026