© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেমিফাইনালের দৌড়ে ভারতকে বড় টার্গেট দিল উইন্ডিজ

শেয়ার করুন:
সেমিফাইনালের দৌড়ে ভারতকে বড় টার্গেট দিল উইন্ডিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ০১ মার্চ, ২০২৬
হারলে বাদ, জিতলে সেমিফাইনাল সমীকরণে খেলতে নেমেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৫ রান সংগ্রহ করল ক্যারিবিয়ানরা। ফলে সেমিফাইনালে উঠতে হলে ভারতকে করতে হবে ১৯৬ রান।

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার ও দলনেতা সাই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান। ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি অনফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড।



ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ রানে রোভম্যান পাওয়েল এবং ২২ বলে ৩৭ রানে জেসন হোল্ডার অপরাজিত থাকেন।

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন এই ডানহাতি পেসার। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

আরআই/টিএ

মন্তব্য করুন