© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু

শেয়ার করুন:
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু
মোজো ডেস্ক
০৯:১২ এএম | ১৫ মে, ২০২৩
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকালে উত্তর মেক্সিকান তামাউলিপাস প্রদেশের একটি হাইওয়েতে ট্রাক্টর ট্রেলার এবং ভ্যানের মধ্যে সংঘর্ষ হলে ২৬ জনের মৃত্যু হয়।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়ে আগুন ধরে যায়। তবে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পায়নি।

ট্রাকের চালক পালিয়ে গেছে কিনা বা দুর্ঘটনায় মারা গেছে কিনা তদন্তকারীরা নিশ্চিত নন।

সূত্র জানিয়েছে, ভ্যানের যাত্রীরা ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এছাড়া তাদের মধ্যে শিশুও ছিল।

ঘটনাস্থল থেকে জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই মেক্সিকান নাগারিক বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন