যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় রোববার (২১ মে) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জ নামের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার রাত প্রায় দেড়টার দিকে নাইটক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা দুইজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় দেখতে পান। নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল।

পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দেশটিতে চলতি বছরে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।

Share this news on:

সর্বশেষ

img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026