বিশ্বকাপের সূচির জন্য আইসিসিকে চিঠি দেবে বিসিবি

চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের সূচি অবশ্য এখনও সূচি প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন বড় আসরকে ঘিরে দলগুলো পরিকল্পনা করে মূলত সূচি দেখেই। যে কারণে দ্রুত সূচি প্রকাশ করতে এবার আইসিসিকে চিঠি পাঠাতে যাচ্ছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দেশের একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন এমনটাই। বিসিবির এই কর্তা বলেন, 'ধর্মশালায় যদি খেলা থাকে তাহলে মনে হয় একটু শীত থাকবে। আবার যদি চেন্নাইতে খেলা থাকে তাহলে ভিন্ন ব্যাপার। যোগাযোগ করা যেতে পারে (সূচির ব্যাপারে)। আমরা এটা জানতে চাইতেই পারি। এটা দোষের কিছু নেই। কেউ এর মধ্যে যোগাযোগ করেছে কিনা আমি জানি না। যদি না হয়ে হয়ে থাকে তাহলে আমরা যোগাযোগ করতে পারি। বলতে পারি, আমাদের ভেন্যু কোথায় হবে সেটা জানাও।'

এদিকে বাংলাদেশের মৌসুম হিসেব করলে এখন বর্ষার মৌসুম। যে কারণে বিশ্বকাপের আগে ক্যাম্প করতে হলে বেশ চিন্তা-ভাবনা করেই ভেন্যু ঠিক করতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে চট্টগ্রাম, বগুড়া বা ঢাকায়ও ক্যাম্প করার কথা ভাবনায় রয়েছে বিসিবি কর্তাদের।

এ নিয়ে জালাল ইউনুস বলছিলেন, 'আমার মনে হয় বিশ্বকাপের ক্যাম্প ভারতে করা বেশ কঠিন। সিলেটে যদি করি, সেটা বর্ষার মৌসুম। সিলেটে করা যদি কঠিন হয় তাহলে অন্য কোথাও দেখব। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম আছে, নাহলে বগুড়া আছে, ঢাকা আছে। সেটার সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।'

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026