গাজীপুরে নৌকার জয়, ব্যক্তির পরাজয় হয়েছে : জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। ফলাফল ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরের নির্বাচনে নৌকার জয় হয়েছে, ব্যক্তির পরাজয় হয়েছে। নেত্রীর দোয়ায় আমরা জিতেছি।’

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) দিনগত রাতে ফল ঘোষণার কেন্দ্রের বাইরে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানকার নাগরিকেরা নিজেরা বাড়ি থেকে গিয়ে আমার মায়ের মার্কাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আগেই বলেছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কখনও যাই নাই, যাব না। নৌকার বিরুদ্ধে যাই নাই, যাব না৷ নেত্রী আমার শ্রদ্ধার জায়গা। এখানে কেউ যেন আঘাত না করে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। ব্যক্তির বিরুদ্ধে জিতেছ। আমার মা বলেছেন, সবাইকে নিয়ে মা কাজ করতে চায়।’

সাবেক এই মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক। উনি চারা গাছ হিসেবে আমাকে এখানে দিয়েছিলেন। নেত্রীর দোয়ায় আমরা জিতেছি। আমার মাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ কেউ আর আমাকে, আমার পরিবারকে নিয়ে আজেবাজে লিখেন না। আমার মা নতুন শহর করে দেবে। আমি মায়ের সঙ্গে থেকে সবাইকে নিয়ে পরিকল্পিত নগর করতে চাই।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘বড় ভাই আজমত উল্লা খানসহ যারা নির্বাচন করেছে তাদের সবাইকে নিয়ে কাজ করতে চায় আমার মা।’

গতকালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রেকর্ড গড়ে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। জায়েদা খাতুনের বিজয়ের মধ্য দিয়ে গাজীপুরবাসী একজন নগরমাতা পেলো।

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক লড়াইয়ে আমরা আহত বা অসুস্থ কাউকে চাই না : জিল্লুর রহমান Feb 07, 2026
img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026