বেরোবি শিক্ষার্থীর উপর হামলা, গুরুতর আহত ৪: মহাসড়ক অবরোধ




বাস ড্রাইভার ও হেলপার দ্বারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে রংপুরের প্রবেশদ্বার মডার্ণ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (১৪ ব্যাচ) আলামিন, নয়ন, ফয়সাল, নাহিদ। আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা বিশ্ববিদ্যালয় এবং তার সহপাঠীদের মাঝে জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ালবডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

আহত শিক্ষার্থীর বন্ধুরা জানান, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন মডান মোড় থেকে জয়গীর যাওয়ার জন্য দূরপাল্লার একটি বাসে উঠে। বাসের সুপারভাইজার অতিরিক্ত ভাড়া দাবি করলে সে দিতে অস্বীকার করে। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর পাশে থাকা অন্যান্য স্টাফরাও তার উপর হামলা করে। আহত শিক্ষার্থী আল আমিনকে উদ্ধারের জন্য ৮ থেকে ১০ জন তার সহপাঠী মডার্ণ মোড়ে পৌঁছানো মাত্রই তাদের উপরও অতর্কিত হামলা করে বাস স্টাফ এবং অন্যান্য সহযোগীরা। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে আসা হয়। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। 

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমার শিক্ষার্থীরা আহত হোক এমন কোন ঘটনার পুনরাবৃত্তি চাই না। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা বর্তমানে সুস্থ রয়েছে।

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি হোসেন আলী বলেন, আমরা দোষীদের গ্রেফতারে আপ্রাণ চেষ্টা করছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনা হবে। 


Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026
img
ভেনেজুয়েলাকে তেল বিক্রির ২০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র Feb 04, 2026
img
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান Feb 04, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের প্রার্থী শাহরিয়ার Feb 04, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী Feb 04, 2026
img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026