জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
বিনা অপরাধে দুর্নীতির মামলায় তিন বছর কারাভোগের পর হাইকোর্টের আদেশে মুক্তি পাওয়া জাহালমকে নিয়ে চলচ্চিত্র, নাটক বা কোনো ধরনের ডকুমেন্টারি নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে জাহালম সংক্রান্ত বিচারাধীন রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
৩ ফেব্রুয়ারি সব মামলা থেকে অব্যাহতি দিয়ে ওই দিনই জাহালমকে মুক্তির নির্দেশ দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশের কয়েক ঘণ্টা পরই কারাগার থেকে মুক্তি পান জাহালম।
টাইমস/এসআই