© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে বিয়ে, গোপনেই বিচ্ছেদ

শেয়ার করুন:
গোপনে বিয়ে, গোপনেই বিচ্ছেদ
entertainment-desk
০৮:৫৭ পিএম | ২২ মার্চ, ২০১৯

প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। কিন্তু বিয়ের দুই বছর না যেতেই বিচ্ছেদের সুর বেজে উঠল।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৈবাহিক অবস্থা ‘ম্যারিড’ থেকে ‘সিঙ্গেল’ করেন বৃষ্টি।

গত কয়েক দিন ধরেই স্বামীর সঙ্গে বৃষ্টির ছাড়াছাড়ি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চলচ্চিত্রপাড়ায়। এবার সেই গুঞ্জনই সত্য হলো। বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েই ফেললেন ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে সাড়াজাগানো এ অভিনেত্রী।

অস্ট্রেলিয়া প্রবাসী টেলিভিশন সাংবাদিক সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন বৃষ্টি। তিনি সিডনির একটি টেলিভিশনে সাংবাদিকতা করার পাশাপাশি বেশ কিছু টিভি নাটক প্রযোজনাও করেন। তার প্রযোজনায় কাজ করতে গিয়ে পরিচয় হয় তানিয়ার সঙ্গে। কিছু দিন চুটিয়ে প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে ২০১৭ সালের ৩০ জুন বাগদান হয় তাদের।

বিয়ের পর ভালোই যাচ্ছিল তাদের সময়টা। কিছু দিন যেতে না যেতেই মতের অমিল দেখা দেয় এই দম্পতির। পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

এক বছর আগে তাদের বিয়েবিচ্ছেদ হয়ে যায়। এ বিষয়ে বৃষ্টি বলেন, পারিবারিকভাবেই সব কিছু হয়েছে। আমরা এখন আলাদা থাকছি।

বিচ্ছেদের এক বছর পর গণমাধ্যমকে জানানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখনও কাউকে বলিনি। তাই বিচ্ছেদের বিষয়েও কিছু জানাইনি। বিষয়টি আমার একান্তই ব্যক্তিগত। তাই এ বিষয়ে কিছুই বলতে চাইনি।’

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন