© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালিতে মিলিশিয়া বাহিনীর হামলায় নিহত শতাধিক

শেয়ার করুন:
মালিতে মিলিশিয়া বাহিনীর হামলায় নিহত শতাধিক
international-desk
১১:৫৪ এএম | ২৪ মার্চ, ২০১৯

আফ্রিকার দেশ মালিতে সংখ্যালঘু মিলিশিয়া বাহিনীর সশস্ত্র হামলায় কমপক্ষে ১৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বৃদ্ধও রয়েছেন।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওগোসাগো ও ওয়েলিংগারা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ফুলানি জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় বলে জানা যায়। খবর রয়টার্সের।

স্থানীয় এক মেয়রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সাম্প্রতিক সময়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও জিহাদিদের মধ্যকার সহিংসতার মধ্যে শনিবারের হামলা ছিলো সবচেয়ে ভয়াবহ।

এতে আরও জানানো হয়, ঐতিহ্যবাহী ডোনজুদের ছদ্মবেশে বন্দুকধারীরা এই হামলা চালায়। হামলায় ওগোসাগো গ্রামের ফুলানি জাতিগোষ্ঠীর প্রধান ও তার পরিবারের সদস্যরাও নিহত হন।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বন্দুক ও বড় দা দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়।

ফুলানিরা অভিযোগ করছেন, তাদেরকে হামলা করার জন্য মালির সামরিক বাহিনী হামলাকারীদেরকে অস্ত্র সরবরাহ করেছে।

এদিকে শুক্রবার মালি ভিত্তিক আল-কায়েদার এক সহযোগী জানায়, গেল সপ্তাহে সামরিক বাহিনীর উপর হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ২০ জনেরও বেশি সেনা সদস্য নিহত হন।

২০১৮ সালেও ডগন শিকারী ও ফুলানিদের মধ্যে সংঘর্ষে শতাধিক নিহতের ঘটনা ঘটে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন